Bortoman Somoy  |
Bortoman Somoy |

পটিয়ায় জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ

নিজস্ব প্রতিবেদক Tuesday, 3 November 2026 · 3:02 pm

চট্টগ্রামের পটিয়ায় জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ড. জুলকারনাইন চৌধুরীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য তসলিম উদ্দীন রানা, চট্টগ্রাম দক্ষিণ জেলা শেখ হাসিনা সংগ্রাম পরিষদের আহ্বায়ক আলহাজ শাহজাহান চৌধুরী এবং যুবনেতা আব্দুল করিম ইমনসহ স্থানীয় নেতাকর্মীরা।

 

দোয়া ও মিলাদ মাহফিল শেষে এতিমখানায় তবারক বিতরণ করা হয়।

 

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে হত্যা করা হয়। তাঁদের স্মরণে প্রতিবছর ৩ নভেম্বর জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/25442
প্রিন্ট করুন