জুলাই আন্দোলনকে ‘মেটিকিউলাস ডিজাইন’ বা সুপরিকল্পিত নকশা হিসেবে উল্লেখ করার প্রসঙ্গ টেনে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
তিনি প্রশ্ন তুলে বলেন, “জুলাই যদি ড. ইউনূসের মেটিকিউলাস ডিজাইন হয়, তবে হত্যাকাণ্ডের দায় কেন শেখ হাসিনার?”
জিএম কাদেরের এই বক্তব্যে জুলাই আন্দোলনের পরিকল্পনা, নেতৃত্ব এবং আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের দায়বদ্ধতা নিয়ে রাজনৈতিক বিতর্কের বিষয়টি নতুন করে সামনে এসেছে।
উল্লেখ্য, ২০২৫ সালের জুলাইয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও জুলাই আন্দোলনের প্রাথমিক পর্যায়কে ‘মেটিকিউলাস ডিজাইন’ হিসেবে উল্লেখ করেছিলেন। এর আগে যুক্তরাষ্ট্রে দেওয়া এক বক্তব্যে ড. মুহাম্মদ ইউনূসও জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনকে ‘মেটিকিউলাসলি ডিজাইনড’ বলে বর্ণনা করেন।