Bortoman Somoy  |
Bortoman Somoy |

ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে ৫০ জেট বিমানের বহরের দাবি!

নিজস্ব প্রতিবেদক Sunday, 1 November 2026 · 9:22 pm

 

আওয়ামী লীগ-সংশ্লিষ্ট সূত্রের বরাতে দাবি করা হয়েছে, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাঁকে বহনকারী বিশেষ উড়োজাহাজের সঙ্গে ৫০টি বিশেষ নিরাপত্তাব্যবস্থাসম্পন্ন ব্যক্তিগত জেট বিমান অংশ নেবে।

 

এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে খ্যাতিমান আন্তর্জাতিক সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা শেখ হাসিনার দেশে ফেরার বহরে যোগ দেবেন বলে দাবি করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাঁর প্রত্যাবর্তনের মুহূর্ত সরাসরি সম্প্রচার করবেন বলেও উল্লেখ করা হয়েছে।

 

একই সঙ্গে দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার বহরে অংশ নেবেন বলে দাবি করা হচ্ছে।

 

তবে এসব তথ্যের স্বাধীন ও নির্ভরযোগ্য যাচাই পাওয়া যায়নি। বিশেষ করে ৫০টি জেট বিমানের অংশগ্রহণ, আন্তর্জাতিক সাংবাদিকদের উপস্থিতি এবং সরাসরি সম্প্রচারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

 

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/25409
প্রিন্ট করুন