Bortoman Somoy  |
Bortoman Somoy |

গণতন্ত্র পুনরুদ্ধারের সূচনা হবে ডিসেম্বরে’, দাবি ওবায়দুল কাদেরের

নিজস্ব প্রতিবেদক Friday, 30 October 2026 · 6:33 pm

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ডিসেম্বর মাস জনগণের মুক্তির মাস হিসেবে আবির্ভূত হবে। এ সময় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

ওবায়দুল কাদেরের বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনার দেশে ফেরা গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের মুক্তির সূচনা করবে।

তিনি বলেন, “ডিসেম্বর মাস জনগণের মুক্তির মাস হবে। গণতন্ত্র পুনরুদ্ধার করবেন আমাদের নেত্রী। বঙ্গবন্ধুকন্যার স্বদেশ প্রত্যাবর্তন হবে এদেশের গণমানুষের মুক্তির সূচনা।”

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/25354
প্রিন্ট করুন