Bortoman Somoy  |
Bortoman Somoy |

দেশে ফিরতে সম্পূর্ণ প্রস্তুত শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক Friday, 30 October 2026 · 3:08 pm

দেশে ফেরার বিষয়ে নিজের দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশে ফেরার জন্য তিনি ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং মানসিকভাবেও পুরোপুরি প্রস্তুত।

শেখ হাসিনার বক্তব্য, “আমি প্রস্তুত, ইতিমধ্যে সবকিছু গুছিয়ে রেখেছি। আমাকে যেতে হবে, সেই প্রস্তুতিও নিয়েছি। মানসিকভাবে আমি সম্পূর্ণ প্রস্তুত। ফিরতে আমাকে হবেই

”এর আগে গত ১৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, গ্রেপ্তার, নির্যাতন কিংবা মৃত্যুর ঝুঁকি থাকলেও দেশে ফেরার সিদ্ধান্ত থেকে সরে আসবেন না।

তবে দেশে ফেরার বিষয়ে এখনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি তিনি। তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ও জানিয়েছেন, ফেরার তারিখ পরে জানানো হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর মৃত্যুদণ্ডের রায় হয়েছে। শেখ হাসিনা ওই বিচারপ্রক্রিয়া ও রায় প্রত্যাখ্যান করেছেন।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/25344
প্রিন্ট করুন