Bortoman Somoy  |
Bortoman Somoy |

শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণ করে আলোচনায় আসা তাহসিফের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক Thursday, 29 October 2026 · 5:14 pm

রাজধানীর তুরাগ নদী থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির (তাওসিফ সৌরি) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণ নিয়ে আলোচনায় আসা এই সাবেক কর্মকর্তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, বুধবার (২৮ অক্টোবর) বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে তিনি নিখোঁজ হন বলে জানা গেছে।

 

নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

নৌ পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারের সময় মরদেহটির পরিচয় অজ্ঞাত ছিল। আনুমানিক ২৮ বছর বয়সী ওই ব্যক্তির পরনে ছিল সাদা পায়জামা ও কালো জামা। তার হাতে একটি ঘড়ি ছিল এবং পকেটে পাওয়া যায় একটি আইফোন। ওই ফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করে পুলিশ জানতে পারে, তিনি সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি। তিনি রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে বসবাস করতেন।

 

এদিকে জানা গেছে, ২০২৪ সালের ২৮ আগস্টের আশপাশের সময়ে তাহসিফ সৌরিসহ বিমানবাহিনীর আরও চার কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছিল

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/25328
প্রিন্ট করুন