Bortoman Somoy  |
Bortoman Somoy |

শেখ হাসিনা ফিরলে বাধা দেবে না সরকার

নিজস্ব প্রতিবেদক Wednesday, 28 October 2026 · 7:36 pm

শেখ হাসিনা ফিরলে বাধা দেবে না সরকার, তবে হতে হবে বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকার তাঁকে বাধা দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে দেশে ফিরলে তাঁকে আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচারের মুখোমুখি হতে হবে বলে স্পষ্ট করেছেন তিনি।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্য উপদেষ্টা।

 

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে আলোচনার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, তিনি দেশে ফিরলে তাঁকে জোর করে ফিরিয়ে আনার প্রয়োজন হবে না। তবে তাঁর বিরুদ্ধে চলমান আইনগত প্রক্রিয়া অনুযায়ী বিচার কার্যক্রম পরিচালিত হবে।

 

আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরতে পারেন—এমন আলোচনা প্রসঙ্গে উপদেষ্টা জানান, এ বিষয়ে সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। নির্দিষ্ট ঘোষণা বা বাস্তব অগ্রগতি ছাড়া সম্ভাব্য সময় নিয়ে বারবার আলোচনা না করার পরামর্শও দেন তিনি।

 

তথ্য উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে কোনো বেআইনি আচরণ করা হবে না। আইন অনুযায়ী বিচারপ্রক্রিয়া নিশ্চিত করাই সরকারের অবস্থান।

 

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/25313
প্রিন্ট করুন