Bortoman Somoy  |
Bortoman Somoy |

‘শেখ হাসিনা আইতাছে’ স্লোগানে বরগুনায় ছাত্রলীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক Tuesday, 27 October 2026 · 10:35 pm

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার স্লোগানকে কেন্দ্র করে বরগুনার বামনা উপজেলায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

গত ২৩ অক্টোবর শুক্রবার সকাল ১০টার দিকে বামনা-পাথরঘাটা সড়কের চাড়াখালী এলাকায় এ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমান। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা শেখ হাসিনার দেশে ফেরার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

 

মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে পুলিশ ধাওয়া করে গাজীরপুল এলাকা থেকে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি রাফান জোমাদ্দার আকাশকে আটক করে।

 

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন খাঁন জানান, মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করে এবং পরে একজনকে আটক করে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/25297
প্রিন্ট করুন