Bortoman Somoy  |
Bortoman Somoy |

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ঘিরে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক Sunday, 25 October 2026 · 4:02 pm

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী হওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। তবে দলটির পক্ষ থেকে দাফনে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে।

 

শনিবার (২৪ অক্টোবর) সকালে ৮৭ বছর বয়সী মানিক পশারী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মারা যান। পরে তাঁর মরদেহ পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে নেওয়া হলে গার্ড অব অনার প্রদান ও নিজ এলাকায় দাফন নিয়ে জটিলতা তৈরি হয়। পরিস্থিতির কারণে পরে পুলিশ লাইন্সে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়।

 

পরিবারের অভিযোগ, মরদেহ নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে তাঁদের। অন্যদিকে, পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক মানিক পশারীকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি করে গার্ড অব অনার দেওয়ার বিরোধিতা করেন বলে সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে। তবে জেলা জামায়াতের পক্ষ থেকে দাফনে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে।

 

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার দিবাগত রাতে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে নিজ বাড়ির কবরস্থানে মানিক পশারীর দাফন সম্পন্ন হয়। পুরো ঘটনাকে কেন্দ্র করে একজন বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় সম্মান ও শেষ বিদায় নিশ্চিত করার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

 

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/25217
প্রিন্ট করুন