Bortoman Somoy  |
Bortoman Somoy |

ডিসেম্বর কিন্তু সামনেই, নেতাকর্মীদের গ্রেপ্তার বন্ধের আহ্বান শেখ হাসিনার

নিজস্ব প্রতিবেদক Tuesday, 13 October 2026 · 5:20 am

আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়রানি ও অন্যায়ভাবে গ্রেপ্তার বন্ধের আহ্বান জানিয়েছেন বলে শেখ হাসিনার নামে প্রচারিত একটি বক্তব্যে উল্লেখ করা হয়েছে। একই বক্তব্যে প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি ডিসেম্বরের প্রসঙ্গও তুলে ধরা হয়েছে।

 

প্রচারিত বক্তব্যে বলা হয়েছে, “যাঁরা আমার নেতাকর্মীদের হেনস্থা করছেন সাবধান হয়ে যান, ডিসেম্বর কিন্তু সামনেই! প্রশাসনে যাঁরা আছেন অন্যায়ভাবে আমার কর্মীদের গ্রেপ্তার বন্ধ করুন, চাকরি কিন্তু সামনেও করতে হবে।”

বক্তব্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি নিয়ে আপত্তি জানানো হয়েছে। পাশাপাশি প্রশাসনের কর্মকর্তাদের ভবিষ্যতে চাকরি করার প্রসঙ্গ উল্লেখ করে সতর্ক করা হয়েছে।

ইতি /

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/24863
প্রিন্ট করুন