সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। তাঁর দেশে ফেরার পথে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হলে এর পরিণতি ভয়াবহ হতে পারে বলে দাবি করেছে নিউজের একটি জরিপ।
প্রতিবেদনটিতে দাবি করা হয়, শেখ হাসিনাকে দেশে স্বাগত জানাতে সারাদেশে বিপুলসংখ্যক মানুষ রাজপথে নামতে পারেন। জরিপের বরাত দিয়ে বলা হয়েছে, এই সংখ্যা ১২ থেকে ১৪ কোটি পর্যন্ত হতে পারে।
এতে আরও বলা হয়, আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দলটির সমর্থক বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মী-সমর্থকেরা শেখ হাসিনাকে স্বাগত জানাতে মাঠে নামতে পারেন।
জরিপের দাবি অনুযায়ী, সম্ভাব্য স্বাগত কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পোস্টার, ব্যানার ও ফেস্টুন দেখা যেতে পারে। এসব প্রচারে শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, আওয়ামী লীগের দলীয় প্রতীক এবং জাতীয় পতাকার ছবি ব্যবহারের কথাও উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়েছে,
আগামী ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
তবে তাঁর প্রত্যাবর্তনের নির্দিষ্ট তারিখ, কর্মসূচি কিংবা এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি কীভাবে পরিবর্তিত হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে।