Bortoman Somoy  |
Bortoman Somoy |

বয়সের বাধা পেরিয়ে অনার্স ডিগ্রি, বেলায়েত শেখের

নিজস্ব প্রতিবেদক Tuesday, 15 September 2026 · 6:56 pm

বয়সকে বাধা হতে না দিয়ে অনার্স ডিগ্রি অর্জন করেছেন বেলায়েত শেখ। দীর্ঘ বিরতির পর পড়াশোনায় ফিরে তাঁর এই অর্জন এখন অনেকের জন্য অনুপ্রেরণার কারণ হয়ে উঠেছে।

 

ডিগ্রি অর্জনের পর বেলায়েত শেখ বলেন, জীবনে প্রতিকূলতা আসবেই। তবে লক্ষ্য স্থির রেখে চেষ্টা, পরিশ্রম ও ধৈর্য ধরে এগিয়ে গেলে সাফল্য অর্জন সম্ভব। মহান আল্লাহর রহমত ও নিজের দৃঢ় সংকল্প থাকলে কোনো বাধাই স্বপ্ন পূরণের পথে চূড়ান্ত প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে না।

 

বয়সের কারণে যারা পড়াশোনা থেকে দূরে রয়েছেন, তাদের আবারও শিক্ষাজীবনে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর ভাষ্য, জ্ঞান অর্জনের কোনো নির্দিষ্ট বয়স নেই; ইচ্ছা থাকলে জীবনের যেকোনো পর্যায় থেকেই নতুন করে শুরু করা যায়।

 

বেলায়েত শেখের এ সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর অর্জনকে ইতিবাচকভাবে তুলে ধরছেন অনেকে।

 

তাঁর এই সাফল্য আরও একবার মনে করিয়ে দিয়েছে—শিক্ষার পথে বয়স নয়, বরং আত্মবিশ্বাস, অধ্যবসায় ও চেষ্টা মানুষকে সামনে এগিয়ে নিতে পারে।

ইতি/

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/24574
প্রিন্ট করুন