Bortoman Somoy  |
Bortoman Somoy |

নতুন হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক Monday, 31 August 2026 · 10:05 pm

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক একটি হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৩০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন গত ১৯ আগস্ট নূরুল ইসলাম সুজনকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার ঘটনায় তার সংশ্লিষ্টতা বা অভিযুক্ত থাকার কারণে তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন।

আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৩০ আগস্ট দিন নির্ধারণ করেন। নির্ধারিত দিনে সুজনকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষে আইনজীবী হারুন অর রশীদ গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন এর বিরোধিতা করেন।

দুই পক্ষের বক্তব্য শুনে আদালত নূরুল ইসলাম সুজনকে যাত্রাবাড়ী থানার ওই হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।

প্রকাশিত আদালত প্রতিবেদনে জানা যায়, মামলাটি ২০২৪ সালের আন্দোলনকেন্দ্রিক একটি হত্যাকাণ্ডের ঘটনায় করা হয়েছে। এ ঘটনায় একজন নিহত হওয়ার পর যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়।

ইতি/

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/24235
প্রিন্ট করুন