Bortoman Somoy  |
Bortoman Somoy |

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক Saturday, 29 August 2026 · 5:27 pm
an Indian or Asian person laying dead with outstretched hand during COVID-19 or corona virus outbreak

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর কবলে পড়ে রিকশা থেকে ছিটকে পড়ে এক প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রনজিনা পারভীন (৫৫) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চিকিৎসকের পরামর্শ নিতে শুক্রবার রাতে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। শনিবার ভোরে গাবতলী বাস টার্মিনালে নামার পর রিকশাযোগে ফার্মগেট এলাকার একটি চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন তিনি।

রিকশাটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারী তাঁর হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। হঠাৎ টানে ভারসাম্য হারিয়ে রিকশা থেকে সড়কে পড়ে যান রনজিনা পারভীন। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানিয়েছেন, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

ঘটনাটি রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা ও প্রকাশ্য সড়কে ছিনতাই প্রতিরোধ নিয়ে আবারও উদ্বেগ তৈরি করেছে।

ইতি/

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/24139
প্রিন্ট করুন