Bortoman Somoy  |
Bortoman Somoy |

মহাকাশে পারমাণবিক অস্ত্র রাখার কোনো ইচ্ছা নেই : রাশিয়া

অনলাইন ডেস্ক Wednesday, 21 February 2024 · 6:59 pm

সীন্দবাদ ডেস্ক :: সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থার সূত্র বলা হয়, রাশিয়া মহাকাশে পরমাণু অস্ত্র প্রয়োগ করে স্যাটেলাইট ধ্বংসের ক্ষমতা আয়ত্ত করার চেষ্টা করছে। এমন খবরে উদ্বেগের সৃষ্টি হয়। তবে রাশিয়ার মহাকাশে পারমাণবিক অস্ত্র রাখার কোনো ইচ্ছা নেই বলে জানায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার মহাকাশে পারমাণবিক অস্ত্র স্থাপনের কোনো ইচ্ছা নেই বলে ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দাবি, মস্কো কেবল যুক্তরাষ্ট্রের মতোই মহাকাশ সক্ষমতা তৈরি করেছে।

এর আগে গত সপ্তাহে হোয়াইট হাউস দাবি করেছিল, রাশিয়া একটি ‘সমস্যাজনক’ অ্যান্টি-স্যাটেলাইট অস্ত্রের সক্ষমতা অর্জন করেছে, যদিও এই ধরনের অস্ত্র এখনও তেমন কার্যকর নয়।

এরপর মঙ্গলবার পুতিন এ বিষয়ে মন্তব্য করলেন।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি বলেন, এটি আন্তর্জাতিক মহাকাশ চুক্তি লঙ্ঘন করবে, তবে অস্ত্রটি পারমাণবিক সক্ষমতা-সম্পন্ন কিনা সে বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/23861
প্রিন্ট করুন