Bortoman Somoy  |
Bortoman Somoy |

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক Wednesday, 3 January 2024 · 12:51 pm

এ উপলক্ষ্যে ৩ জানুয়ারি দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের জনক চত্বরে শীতবস্ত্র বিতরণকালে পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) বলেন, আমরা চাই এধরনের মানবিক কার্যক্রম প্রচারিত হোক। তবে এই জন্য না যে, আমাদের প্রচারণার প্রয়োজন রয়েছে। বরং এই জন্য যে, সমাজের সামর্থ্যবান ও সম্পন্ন ব্যক্তিবর্গ এতে অনুপ্রাণিত হবে এবং সামর্থ্যানুযায়ী নানা মানবিক কার্যক্রমে এগিয়ে আসবে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম এর পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, সহ-সভাপতি জনাব মোহাম্মদ ইউসুফ সর্দার, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, নির্বাহী সদস্য মোহাম্মদ ওসমান গণি, সদস্য মোঃ জয়নাল আবেদীন, সহকারী পরিচালক মোঃ মেলিম নাসের, হিসাব কর্মকর্তা আবদুল কাইয়ুম ও সাইট ইঞ্জিনিয়ার আবিদুর রহমান সোহেল।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/21432
প্রিন্ট করুন