Bortoman Somoy  |
Bortoman Somoy |

৭ জানুয়ারীর ভুয়া নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামীলীগ ভোট ডাকাতির হ্যাটট্রিক করতে চাই-সরওয়ার আলমগীর

অনলাইন ডেস্ক Monday, 1 January 2024 · 8:48 am

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো আবারও গায়ের জোরে একতরফা ভোটহীন আরও একটি পাতানো নির্বাচনের চেষ্টা করছে। আগামী ৭ জানুয়ারীর ভুয়া নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামীলীগ ভোট ডাকাতির হ্যাটট্রিক করতে চাই। জনগণের ভোটাধিকার ধ্বংস করে অবৈধ ক্ষমতার মেয়াদ বাড়াতে যে পাতানো ডামি নির্বাচন করতে যাচ্ছে তা নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই। শেখ হাসিনার ভাগবাটোয়ারার নির্বাচনে কে জিতবে, তার সিদ্ধান্ত ইতোমধ্যে হয়ে গেছে।

তিনি আজ ১ জানুয়ারী ২৪ ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়িতে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের লিফলেট বিতরণ ও গণসংযোগ এবং বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে এ কথা বলেন।
তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে ফটিকছড়ি বাজারে দোকানদার ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং আসন ভাগাভাগির একতরফা ডামি নির্বাচন বর্জন করার আহ্বান জানান।

এই সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপি সদস্য নাজিম উদ্দিন শাহীন, শাহরিয়া চৌধুরী, বেলাল সওদাগর, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নুরুল হুদা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এম এ আবু মুনসুর, জেলা যুবদল নেতা জালাল চৌধুরী, মোশরাফুল আনোয়ার মশু, রশিদ চৌধুরী, সাহাবুদ্দিন, রাজন, একরাম, লাভলু, স্বেচ্ছাসেবক দলের নেতা মিল্টন, ফারুক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আকবর, মাহাফুজ সহ নেতৃবৃন্দ।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/21306
প্রিন্ট করুন