Bortoman Somoy  |
Bortoman Somoy |

ঢাকায় ফিরলেন পিটার হাস

অনলাইন ডেস্ক Thursday, 28 December 2023 · 9:29 am

বড়দিনের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় তিনি ঢাকায় পৌঁছান।

বাংলাদেশের জাতীয় নির্বাচন কেন্দ্র করে কয়েক মাস ধরেই বেশ দৌড়ঝাপ করতে দেখা গেছে মার্কিন রাষ্ট্রদূতকে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন তিনি।

আরও পড়ুন : ভোটারদের ভয় দেখালে কঠোর শাস্তির ব্যবস্থা: ইসি রাশেদা

গত ২২ ডিসেম্বর সস্ত্রীক দিল্লি যান পিটার হাস। তার আগের দিন (২১ ডিসেম্বর) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তিনি প্রায় আধা ঘণ্টা বৈঠক করেন। এছাড়া গত ৩০ নভেম্বর পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। সে সময় তাদের মধ্যে হওয়া বৈঠকটি প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর ছুটি কাটাতে পিটার হাস শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন। ১১ দিন ছুটি কাটিয়ে তিনি ঢাকায় ফেরেন ২৭ নভেম্বর।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/21102
প্রিন্ট করুন