Bortoman Somoy  |
Bortoman Somoy |

নির্বাচনী ট্রেনে না উঠে বিএনপি এখন একাকিত্বে ভোগছে

অনলাইন ডেস্ক Monday, 25 December 2023 · 2:16 pm

চট্টগ্রাম-১০ সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু বলেছেন, বিএনপি এখন ঘরে বাইরে একা হয়ে পড়েছে। একাকিত্বের দংশনে তারা প্রলাপ বকছে এবং অকথ্য মিথ্যাচার করে চলেছে। তারা নির্বাচনের মাঠে নেই। তবে নির্বাচন বানচাল করার জন্য উৎ পেতে আছে। তারা বুঝে গেছে তাদের বিদেশী মুরুব্বীরা এখন ছিটকে পড়েছে। একারণে বিএনপি ইচ্ছে করে নির্বাচনী ট্রেন মিস করেছে। তিনি আজ দুপুরে ২নং রামপুরা ওয়ার্ডে গণসংযোগকালে একথা বলেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা নির্বিঘেœ ভোট কেন্দ্রে আসবেন। আপনাদেরকে ভোট কেন্দ্রে আসতে কেউ বাধা দিলে আমাদের নেতাকর্মীরা তাদের প্রতিহত করবেন।

আমি আপনাদের উদ্দেশ্যে আরো জানাতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে আগ্রহী। কোন দল নির্বাচনে এল বা না এল বড় কথা নয়। ভোটারদের উপস্থিতি ও অংশগ্রহণ প্রমাণ করবে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে নিয়ে দেশ বিদেশে আর প্রশ্নবিদ্ধ করা যাবে না। তিনি ভোটারদের আশস্ত করেন যে, আমি নির্বাচিত হলে আপনাদের সমস্যাগুলোর সমাধান এবং এই নির্বাচনী এলাকায় উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতা রক্ষায় সচেষ্ট থাকবো। নয়াবাজার বিশ্বরোড় থেকে সংসংযোগ শুরু হয়ে সবুজবাগ, তাসফিয়া হয়ে রূপসা বেকারীর মুখে এসে গণসংযোগ শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক, চট্টগ্রাম-১০ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, ত্রাণ সমাজকল্যাণ সম্পাদক হাজী মোঃ হোসেন, সাবেক যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, হালিশহর থানা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব ফয়েজ আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের আলহাজ্ব আবুল কাশেম, যুগ্ম আহ্বায়ক দিলদার খান দিলু ও এরশাদ উল্ল্যাহ প্রমুখ।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/20992
প্রিন্ট করুন