Bortoman Somoy  |
Bortoman Somoy |

ভোর থেকে ফের বিএনপির অবরোধ শুরু

অনলাইন ডেস্ক Wednesday, 6 December 2023 · 4:10 am

 

সরকার পতনের একদফা দাবিতে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ডেকেছে বিএনপি।

বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে সর্বাত্মক এ অবরোধ কর্মসূচি পালন করবে দলটির নেতাকর্মীরা।

সোমবার বিকালে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এছাড়া ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ সারা দেশের জেলা ও মহানগরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/19812
প্রিন্ট করুন