Bortoman Somoy  |
Bortoman Somoy |

রোববার থেকে সারা দেশে হরতালের ডাক গণঅধিকার পরিষদের

অনলাইন ডেস্ক Thursday, 16 November 2023 · 8:20 am

একতরফা তফশিল প্রত্যাখ্যান করে এবং অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদের একাংশ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর পুরানা পল্টন ও বিজয়নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন দলটির সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, রোববার থেকে দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল পালন করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম,ফাতেমা তাসনিম প্রমুখ।

এদিকে ২৮ অক্টোবরের পর ৫ম দফার অবরোধের শেষ দিন আজ। বিএনপি ও সমমনা দলগুলো এ অবরোধ পালন করছে।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/18795
প্রিন্ট করুন