Bortoman Somoy  |
Bortoman Somoy |

আবরোধ চলাকালে চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক Tuesday, 31 October 2023 · 12:54 pm

দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজীর ফলে দ্রব্যমূল্যের অব্যাহত উর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন- জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবী আদায়ের লক্ষ্যে আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেফতার, বাড়ী বাড়ী তল্লাশী, হয়রানী ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবী আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ অবরোধে চলা কালে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মিছিল সমাবেশ করে।
চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্মআহবায়ক ইন্জিনিয়ার বেলায়েত হোসেন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উত্তরজেলা বিএনপির যুগ্মআহবায়ক সরোয়ার আলমগীর, যুগ্মআহবায়ক কাজী সালাউদ্দীন,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দীন সেলিম,বিএনপি নেতা গাজী মোহাম্মদ হানিফ, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক আশফাক,নুরুল ইসলাম সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দু আগামী বুধ ও বৃহস্পতিবার অবরোধ সফল করার জন্য জনগণের প্রতি আহবান জানান।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/17876
প্রিন্ট করুন