Bortoman Somoy  |
Bortoman Somoy |

৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর ৭২ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা বিএনপির

অনলাইন ডেস্ক Sunday, 29 October 2023 · 12:35 pm

সকাল-সন্ধ্যা হরতালের পর এবার ৭২ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি।রবিবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলনে নতুন এ কর্মসূচির কথা জানান।

রিজভী জানান, আগামী ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর ৭২ ঘণ্টার জন্য সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে। বিএনপির শরিক দলগুলোও একই কর্মসূচি পালন করবে।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/17765
প্রিন্ট করুন