Bortoman Somoy  |
Bortoman Somoy |

‘ডিনারের প্রস্তাব না ফেরালে কমপক্ষে শত সিনেমার নায়িকা থাকতাম 

অনলাইন ডেস্ক Thursday, 28 September 2023 · 6:18 pm
একটা সময় মডেলিং কিংবা অভিনয়ে নিয়মিত থাকলেও এখন আর তাকে আগের মত পাওয়া যায় না। মাঝে ব্যক্তিগত কারণে অভিনয় থেকে সরে গিয়েছিলেন। এরপর আবারও ফিরেছেন তবে পূর্বের অনুপাতে কাজের সংখ্যা কম। বলছিলাম মডেল ও অভিনেত্রী বৃষ্টি ইসলামের কথা।

চার বছর পর ফিরেছেন উপস্থাপনায়। সম্প্রতি বৈশাখী টেলিভিশনের ‘শুধু সিনেমার গান’ শোয়ে অংশ নিয়েছেন। শেষ করেছেন কয়েক পর্বের শুট। বৃষ্টি বলেন, ‘অনেকদিন পর সেই চিরচেনা জায়গায় ফিরেছি। সবকিছু নতুন নতুন লাগছিল। ভালোও লাগছিল আবার কষ্টও হচ্ছিল কিছুটা। কিছুদিন আগে আমার ঠান্ডা লেগেছিল সেটা নিয়েই শুট করতে হয়েছে যেহেতু আগে শিডিউল দেওয়া ছিল। পাঁচ পর্বের শুট করতে দশ কাপ কফি খেয়েছি নিজেকে ব্যালেন্স করতে।’


‘ডিনারের প্রস্তাব না ফেরালে কমপক্ষে শত সিনেমার নায়িকা থাকতাম’

 

তিনি জানান, এরমধ্যে দুটি একক নাটক ও একটি ধারাবাহিকের কাজ শেষ করেছেন। ওটিটি নিয়ে আগ্রহ থাকলেও মনমতো গল্প পাচ্ছেন না বলেও জানান।

বৃষ্টির ভাষ্য, ‘ওটিটির অনেক কাজের প্রস্তাব পেয়েছি কিন্ত যেসব গল্প আসে সেগুলো আমার পক্ষে করা সম্ভব না। বেশিরভাগই অ্যাডাল্ট গল্প, দৃশ্য বা সংলাপ। আমার দ্বারা এসব কখনোই সম্ভব না।’

গেল এক দশকে অসংখ্য সিনেমার প্রস্তাবও পেয়েছেন তিনি। তবে সিনেমা তাকে কখনোও আকৃষ্ট করতে পারেনি। বৃষ্টি বলেন, ‘আমাকে সিনেমা কখনোই টানেনি। আমার মনে হয় সেটা আমি পারব না। সিনেমার ল্যাঙ্গুয়েজ আলাদা, সবকিছুই আলাদা। তাই কখনো ওভাবে আগ্রহ জন্মেনি। তাই বলে প্রস্তাব আসা কখনো বন্ধ হয়নি। কিছুদিন আগেও আমাকে দুই-তিন জন প্রযোজক ফোন করেছেন। তারা কফি খেতে ডাকে, ডিনারে ডাকে কিন্তু সেসব আমার কখনোই পছন্দ না। তাদের মোটিভ হয়তো অন্যকিছু, কথাতেই সেটা বোঝা যায়। আমি সেসবে কখনও সায় দেইনি।’

 


‘ডিনারের প্রস্তাব না ফেরালে কমপক্ষে শত সিনেমার নায়িকা থাকতাম’ 

তিনি আরও বলেন, ‘যে পরিমাণ ডিনারের প্রস্তাব পেয়েছি সেগুলোতে রাজি হলে কমপক্ষে শত সিনেমার নায়িকা থাকতাম আমি। অনেকে হয়তো সেসব ডাকে যায় যার কারণে তারাও এগুলো বলার সাহস পায়। আমাকে নিয়ে কেউ কোনোদিন বলতে পারবে না যে আমি এসবে কখনো গিয়েছি। আমার দরকারই নেই।’

 

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/16433
প্রিন্ট করুন