Bortoman Somoy  |
Bortoman Somoy |

মাহাতা পাটনীকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য হলেন রাজনীতিবিদ এম. নুরুল হুদা চৌধুরী

অনলাইন ডেস্ক Sunday, 3 September 2023 · 11:36 am

আনোয়ারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদের সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, রাজনীতিবিদ এম. নুরুল হুদা চৌধুরী অদ্য ৩ সেপ্টন্বর রবিবার দুপুর ১ টায় মাহাতা পার্টনীকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম স্যারের কার্যালয়ে উপস্থিত হয়ে দুই লক্ষ টাকার পে-অর্ডার প্রদান করে দাতা সদস্য হন। তিনি বিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, সহকারী শিক্ষক কল্যাণ চক্রবর্ত্তী, মৌলভী আবদুর রহিম, বাবলা চক্রবর্ত্তী, রাজিয়া সুলতানা, আব্দুন নুর সহ প্রমুখ শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/14769
প্রিন্ট করুন