Bortoman Somoy  |
Bortoman Somoy |

নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৭

অনলাইন ডেস্ক Friday, 25 August 2023 · 3:23 am

নরসিংদীর শিবপুরের ইটাখোলায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে সাতজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলায় এ দুর্ঘটনা ঘটে।

 

ইটাখোলা ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন, সাভার থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সিলেট যাচ্ছিলো। এ সময় মাইক্রোবাসটি শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়।

গুরুতর আহত অবস্থায় ৬ জনকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও ২ জন মারা যান। আহত বাকি ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/13904
প্রিন্ট করুন