Bortoman Somoy  |
Bortoman Somoy |

সর্বজনীন পেনশন সরকারের টাকা চুরির নতুন ফন্দি: মির্জা ফকরুল

অনলাইন ডেস্ক Friday, 18 August 2023 · 1:40 pm

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এরা (সরকার) নাকি পেনশন (সর্বজনীন পেনশন) ভাতা দিবে। আসলে এরা টাকা চুরি করার আরেকটা নতুন ফন্দি করছে। সেই টাকা চুরি করে ভোট করবে এরা।’

আজ শুক্রবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর দয়াগঞ্জ মোড় থেকে গণমিছিল শুরু হয়ে সায়েদাবাদ ব্রিজ, ধলপুর কমিউনিটি সেন্টার, গোলাপবাগ, কমলাপুর, বৌদ্ধমন্দির হয়ে খিলগাঁওয়ে এসে শেষ হওয়ার কথা রয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের গণতান্ত্রিক, ভোটের,  কথা বলার, বাঁচার অধিকার দাও। তেল, ডালসহ নিত্যপণ্যের দাম কমাও। এটাই আমাদের দাবি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আজ সারা দেশকে এই আওয়ামী লীগ কারাগারে পরিণত করেছে। কেন আটক করে? বলেন তো, ভয়ে। ভয়ে আওয়ামী লীগের মুখ শুকিয়ে গেছে। শেখ হাসিনার এখন নতুন নতুন কাপড় পরা বন্ধ করে দিয়েছেন। তারা যে টাকা পাচার করেছে তা নিয়ে চিন্তায় আছে। অবস্থা এখন আরও খারাপ। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশকে নিয়ে শুনানি দাবি করছে সে দেশের সংস্থাগুলো।’

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/13392
প্রিন্ট করুন