Bortoman Somoy  |
Bortoman Somoy |

এ বার হাটহাজারী পৌর প্রশাসকের দায়িত্বে সহকারি কমিশনার (ভূমি)

অনলাইন ডেস্ক Thursday, 17 August 2023 · 8:04 am

চট্টগ্রাম: হাটহাজারী পৌরসভার পরিষদের মেয়াদ শেষ হওয়ায় প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু রায়হান।বুধবার (১৬ আগস্ট) রাতে স্থানীয় সরকার বিভাগের পৌর শাখা-১ এর উপসচিব আব্দুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম জেলার হাটহাজারী পৌরসভার পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উক্ত পৌরসভার কার্যাবলি সম্পাদনের উদ্দেশ্যে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৪২ এর উপধারা (১) অনুযায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হানকে হাটহাজারী পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো।

‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ ও সংশ্লিষ্ট বিধি বিধান অনুযায়ী নিয়োগকৃত প্রশাসক উক্ত পৌরসভার সার্বিক দায়িত্ব পালন ও কর্মকাণ্ড পরিচালনা করবেন।তিনি নিজ পদ হতে বদলি হলে যথাশীঘ্র স্থানীয় সরকার বিভাগকে অবহিত করবেন’।যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/13272
প্রিন্ট করুন