Bortoman Somoy  |
Bortoman Somoy |

‘কলিজা আর জান’র পর আবারো আইটেম গানে ফারিয়া

অনলাইন ডেস্ক Wednesday, 2 August 2023 · 10:25 am

গেল ঈদে মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমার ‘কলিজা আর জান’ শীর্ষক আইটেম গানে দর্শক মাতিয়েছেন নুসরাত ফারিয়া। সেই ধারাবাহিকতায় আবারো আইটেম গার্ল হয়ে আসছেন তিনি। কলকাতার ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজে কোমর দোলাবেন দুই বাংলার এই অভিনেত্রী।

‘মেনকা’ শিরোনামের গানের একটি পোস্টারও প্রকাশ করা হয়েছে সামাজিক মাধ্যমে। গানটিতে তার সঙ্গে রয়েছেন গৌরব চক্রবর্তী। রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ফেসবুকে প্রকাশিত পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, ড্যান্স ফ্লোরে এবার আগুন লাগাতে আসছে মেনকা।

এ বিষয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘আবার প্রলয়’ ওয়েব সিরেজের অপেক্ষায় ছিলেন দর্শক। তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে।‘মেনকা’ গানটিতে আমার পারফরম্যান্স দর্শকদের ভালো লাগবে– এ আশা করাই যায়।’

আগামী ৪ আগস্ট গান ভিডিওটি উন্মুক্ত হবে। রাজ চক্রবর্তী পরিচালিত এ ছাড়া সিরিজে অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায়, লোকনাথ দে, দেবাশিস মণ্ডল। ১১ আগস্ট জি-ফাইভে মুক্তি পাবে সিরিজটি।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/11956
প্রিন্ট করুন