খুঁজুন
, ,

নিত্যপণ্যের অসহনীয় দাম, মানুষের জীবন এখন বড় দুঃসময়ের মুখোমুখি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 June, 2023, 3:23 am
নিত্যপণ্যের অসহনীয় দাম, মানুষের জীবন এখন বড় দুঃসময়ের মুখোমুখি

নিত্যপণ্য ও সেবার অগ্নিমূল্যে ঘর থেকে বের হলেই ভোক্তার পকেট খালি হতে থাকে। কিন্তু পকেট ভরার পর্যাপ্ত ব্যবস্থা নেই। তেমনই শান্তি নেই ঘরেও। লোডশেডিংয়ের যন্ত্রণায় প্রচণ্ড গরমের মধ্যে ঘরে থাকাও দায়।

পানির জন্য তো চলছে একধরনের হাহাকার। রান্নার জন্য গ্যাস সংকট এবং এর অগ্নিমূল্য তো আছেই। অ্যাপার্টমেন্টগুলোয় লোডশেডিংয়ের সময় নিজস্ব জেনারেটরও চালানোও যাচ্ছে না। কারণ, চাহিদা অনুযায়ী ডিজেল মিলছে না।

মিললেও দাম বেশি। গ্রামের অবস্থা তো আরও নাজুক। সবমিলিয়ে স্বল্প ও মধ্যম আয়ের মানুষ প্রকৃত অর্থেই কষ্টেসৃষ্টে জীবনযাপন করছে। অন্যদিকে শিল্প ও ব্যবসা-বাণিজ্যেও এখন দুঃসময়।

কারণ, গ্যাস-বিদ্যুৎ সংকটে এসবের চাকা ঘুরছে না ঠিকমতো। এতে ব্যাহত হচ্ছে উৎপাদনের স্বাভাবিক গতি। শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবার আর্থিক সুবিধায় টান পড়েছে। সার এবং অন্যান্য কৃষি উপকরণের দাম বৃদ্ধিতে কৃষি খাতের উৎপাদন খরচও বেড়েছে।

এর প্রভাব পড়েছে পণ্যের দামে। তবে সিন্ডিকেটের কারসাজিতেই মূলত পণ্যে দাম অসহনীয় হয়ে পড়েছে। পরিকল্পিতভাবে পণ্যের দাম বাড়িয়েই যাচ্ছে চক্রটি। এসব নেতিবাচক পরিস্থিতির মধ্যেই দুঃসংবাদ দিয়েছে ডলারের সংকট।

চাহিদা অনুযায়ী ডলার না থাকায় এর দাম বাড়ছে। বিপরীতে টাকার মান কমছে। একসঙ্গে পণ্য ও সেবার মূল্য বৃদ্ধিতে মানুষের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে। মে পর্যন্ত মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ।

তিন মাস ধরে এ হার ৯ শতাংশের ওপরে রয়েছে। এতে মানুষের খরচ বাড়লেও আয় বাড়ানোর পদক্ষেপ নেই। মেতে মানুষের আয় বেড়েছে গড়ে ৭ দশমিক ৩২ শতাংশ। অর্থাৎ মূল্যস্ফীতির চেয়ে আয় কম বেড়েছে ২ দশমিক ৬২ শতাংশ। খরচের চেয়ে আয় কম হওয়ায় মানুষ এখন রীতিমতো অসহায়।

জানতে চাইলে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বলেন, নগরের মানুষ একবেলা না খেয়ে থাকতে পারে; কিন্তু পানি-বিদ্যুৎ ছাড়া কি থাকা যায়?

এখন থাকতে হচ্ছে। কারণ, বিদ্যুৎ উৎপাদনের জন্য জোগান দেওয়ার মতো পর্যাপ্ত জ্বালানি তেল, কয়লা ও গ্যাস নেই। এ কারণে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। ফলে মানুষের ভোগান্তি বেড়েছে। এ খাতের জন্য জ্বালানি তেল, কয়লা ও গ্যাস আমদানি করা যাচ্ছে না।

কারণ, ডলার নেই। মূলত ডলারের কারণেই অর্থনীতিতে এত সংকট। এ সংকট এখন মানুষের জীবনযাত্রাকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। আগে ডলার বা রিজার্ভ নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনো আলোচনাই হতো না।

এখন তারাও এসব বিষয় আলোচনা করছে। তিনি আরও বলেন, করোনার সময় দেশের এত রিজার্ভ ছিল। সামান্য ধাক্কায়ই তা এলোমেলো হয়ে গেল। এর পেছনে রয়েছে পরিকল্পনার ভুল। সেই ভুলের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এখন অন্তত সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য দক্ষতার সঙ্গে আলোচনা করে পরিকল্পনা চূড়ান্ত করতে হবে।

এদিকে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী বলেছেন, এখন প্রধান সমস্যা হচ্ছে বিদ্যুৎ ও মূল্যস্ফীতি। মূল্যস্ফীতির হার কমাতে অর্থনৈতিক কৌশলগুলো কাজে লাগানো এবং বিদ্যুৎ উৎপাদন বাড়াতে জ্বালানি আমদানির ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এজন্য ডলারের সংস্থান করতেও বলেছেন তিনি। একই সঙ্গে নিত্যপণ্যের দাম কমানোর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।

সূত্র জানায়, প্রধানমন্ত্রীর ওই নির্দেশের পর বিদ্যুৎ উৎপাদন বাড়াতে কয়লা, জ্বালানি তেল ও গ্যাস আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জ্বালানি আমদানিতে কেন্দ্রীয় ব্যাংক জরুরি ভিত্তিতে ১০ কোটি ডলার দিচ্ছে।

এর আলোকে ইতোমধ্যেই জরুরি ভিত্তিতে কয়লা আমদানির জন্য এলসি খোলা হয়েছে। এ মাসের শেষদিকে এগুলো দেশে আসবে। তখন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো আবার উৎপাদনে যাবে। কিন্তু এরপরও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাসের জোগান দেওয়া সম্ভব হবে না।

কেননা চাহিদা অনুযায়ী ডলারের জোগান নেই। এদিকে ডলার সংকটের কারণে বাজারে এর দাম বেড়েই যাচ্ছে। এক বছরের ব্যবধানে ডলারের বিপরীতে টাকার মান কমেছে প্রায় ৩০ শতাংশ। নিত্যপণ্যসহ অন্যান্য সেবার দাম বাড়ায় মূল্যস্ফীতির হারও বেড়েছে। ফলে মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। এতে ভোক্তা জীবনযাত্রায় চাহিদা কাটছাঁট করতে বাধ্য হয়েছে।

 

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।