খুঁজুন
, ,

ভোক্তা অধিদপ্তরের অভিযানে দাম কমাতে পারবে মসলার বাজার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 28 May, 2023, 2:58 pm
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দাম কমাতে পারবে মসলার বাজার

প্রতি কেজি আদার আমদানি মূল্য ১২৯-১৩০ টাকা। এছাড়া দেশি ও অন্যান্য আদার দামেও ভিন্নতা রয়েছে। কিন্তু রাজধানীর সর্ববৃহৎ আড়ৎ শ্যাম বাজারে সব ধরনের আদা ২৬০-২৮০ টাকার উপরে বিক্রি হচ্ছে। এতে খুচরা বাজারে ৩০০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে এই পণ্য। এছাড়াও জিরার মূল্য অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে, যা অযৌক্তিক।

তাই কুরবানির ঈদের আগে আদাসহ অন্যান্য মসলার দাম নিয়ন্ত্রণে সোমবার থেকে অভিযানে নেমে কঠোরভাবে তদারকি করা হবে। অনিয়ম পেলে আইনের আওতায় আনা হবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান।

রোববার মসলা পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের সভা কক্ষে সভা চলাকালীন মহাপরিচালক এসব কথা বলেন।

এ সময় অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন খুচরা-পাইকারি বাজারের ব্যবসায়ী এবং সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

মহাপরিচালক বলেন, রোজার ঈদের পর থেকেই মসলা পণ্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে আদার দাম অনেক বেড়েছে। সেটা নিয়ে অধিদপ্তরের কর্মকর্তারা কাজ করছেন। চট্টগ্রাম খাতুনগঞ্জ থেকে শুরু করে রাজধানীর শ্যামবাজার, মৌলভীবাজার থেকে তথ্য নিয়েছি। গোয়েন্দা সংস্থারাও তথ্য নিয়েছে। সেই তথ্যের ভিত্তিতে বুঝা যাচ্ছে- সামনে কুরবানির ঈদ ঘিরে বাজারে অস্থিরতা তৈরি করা হচ্ছে। আমাদের কাছে যে তথ্য আছে- বিভিন্ন দেশের আদার মানের ওপরে নির্ভর করে প্রতি কেজি আমদানি মূল্য ১২৯-২৫০ টাকা। কিন্তু দেশের আড়তে বিক্রি হচ্ছে ২৬০-২৮০ টাকা। ২৫০ টাকার আদা ২৬০ বা ২৮০ টাকায় বিক্রি এটা মানা যায়। কিন্তু ১২৯ টাকার কেনা আদাও আছে। সেই আদা আড়ৎ থেকেই ২৬০-২৮০ টাকায় বিক্রি হচ্ছে। এটা কেন হবে?

তিনি জানান, চায়নার আদা বেশ কিছুদিন ধরে আমদানি হচ্ছে না। কিন্তু সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে চায়নার আদা প্রতি কেজি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

ভোক্তার ডিজি বলেন, বাজারে আমরা একটি শৃঙ্খলা আনতে চাই। বাজারে মূল্য তালিকা রাখতে হবে। ক্রয় রশিদ ও আমদানির মূল্যের তথ্য রাখতে হবে। কিন্তু আমরা সেটা দেখছি না। আমরা বারবার বলছি- ব্যবসায়ী সমিতির এসব দেখতে হবে। কিন্তু তার ব্যত্যয় দেখছি। আপনারা না পারলে বলেন আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। ব্যবসায়ী সমিতি অনেক সময় অসাধু ব্যবসায়ীদের সেল্টার দিচ্ছে। এটা ঠিক না।

তিনি জানান, কুরবানির ঈদ ঘিরে সোমবার থেকে বাজারে কঠোরভাবে তদারকি করা হবে। এ সময় এক সপ্তাহ আমরা লক্ষ্য করে দেখব। এরপর সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দেব। আমরা চাই ব্যবসায়ীরা ব্যবসা করবে। কিন্তু পার্বত্য চট্টগ্রামের আদা চায়না আদা বলে বেশি দামে বিক্রি করবে, এটা ঠিক না। এলসি কত টাকা দিয়ে করা হচ্ছে- তা প্রতিদিন পর্যবেক্ষণ করা হচ্ছে। চায়না আদা আসে নাই, কিন্তু চায়না আদা বলে বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের উপ-পরিচালক মাহমুদ বলেন, জিরার আন্তর্জাতিক বাজার দরের চাইতেও কম দামে এলসি খোলা হয়েছে। এতে দাম হয় ৩৩২-৩৩৫ টাকা কেজি। কিন্তু বাজারে ৮০০-৮৬০ টাকায় বিক্রি হচ্ছে। এলসি থেকে খুচরা বাজারে দামের অনেক পার্থক্য। পাশাপাশি আদা আমদানি হয়েছে প্রতি কেজি ১৭০-১৮০ টাকা। পরিবহণে ১৫ শতাংশ নষ্ট হয়। সে লোকশান ধরেও দেশে আড়তে বিক্রয় মূল্য অনেক বেশি।

ব্যবসায়ীরা জানান, পণ্য আমদানির পর পোর্টে মালামাল আটকে যাচ্ছে। এ জন্য সেখানে ভাড়া দিতে হচ্ছে। সেক্ষেত্রে যে টাকা বাড়তি গুনতে হচ্ছে তা পণ্যের সঙ্গে যোগ হচ্ছে। কারণ কোনো ব্যবসায়ী লস দিয়ে বিক্রি করবে না। তাই পণ্যের আমদানি মূল্যের সঙ্গে বিক্রয় মূল্য মিল থাকছে না।

ভোক্তা অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, সারা বছর মসলার বাজার ঠিক ছিল। এখন কুরবানির ঈদ ঘিরে বাড়তে শুরু করেছে। ব্যবসায়ীরা বাড়াচ্ছে। মানুষের পকেটের টাকা হাতিয়ে নিতে সবাই মরিয়া। বাজার নিয়ে ঈদের আগে যে অপপ্রয়াস তা দেখা যাচ্ছে। কারা কারা করছে তা আমাদের অভিজ্ঞতা আছে। বাজারে কঠোর ব্যবস্থা নেব। যে প্রতিষ্ঠানে মূল্য তালিকা টাঙানো না হবে তাদের এক দিনের জন্য বন্ধ এবং ক্রয়-বিক্রয় রশিদ না রাখলে তিন দিনের জন্য বন্ধ রাখব তাদের প্রতিষ্ঠান।

মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 3:06 pm
মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

চট্টগ্রামের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড যুবলীগ নেতা আতিকুর রহমান মাসুমকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ কোনো মামলা ছাড়াই এবং বিনা অপরাধে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা।

 

প্রতিবাদকারীদের অভিযোগ, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অপরাধের তথ্য কিংবা মামলার বিষয় সামনে না এনেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। একজন রাজনৈতিক কর্মীকে এভাবে আটক করার ঘটনায় তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

 

তাঁদের ভাষ্য, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করা জরুরি। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত ও বিচার হওয়া উচিত। কিন্তু বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়।

 

এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদকারীরা তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তাঁরা।

 

তাঁদের জোর দাবি, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো আইনগত অভিযোগ না থাকলে তাঁকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি গ্রেপ্তারের বিষয়টি স্বচ্ছভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়েছে।

 

প্রতিবাদকারীরা বলেন, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং কোনো নাগরিক যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সঠিক কারণ প্রকাশ এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 10:54 pm
‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের নামে একটি রাজনৈতিক বক্তব্যের পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।

 

পোস্টারে নানকের নামে উদ্ধৃত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, ‘দিস ইজ আওয়ামী লীগ, কাল ভোট দিন; টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দিব।’

 

পোস্টারটিতে ১১ নভেম্বর ২০২৬ তারিখ উল্লেখ রয়েছে। তবে বক্তব্যটি কোথায়, কখন এবং কোন অনুষ্ঠানে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পোস্টারে উল্লেখ করা হয়নি।

 

এদিকে, বক্তব্যটি রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে প্রচারিত পোস্টারের বক্তব্যের সত্যতা ও পূর্ণাঙ্গ প্রেক্ষাপট নিশ্চিত করতে মূল ভিডিও বা সংশ্লিষ্ট অনুষ্ঠানের নির্ভরযোগ্য সূত্র যাচাই করা প্রয়োজন।

১৪–১৬ নভেম্বর টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 10:40 pm
১৪–১৬ নভেম্বর টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

বাংলাদেশ আওয়ামী লীগ আগামী ১৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী টানা তিন দিনের গণসংযোগ ও গণপ্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। দলটির ঘোষিত আট দফা দাবি বাস্তবায়ন এবং রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে।

 

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৪ নভেম্বর সারাদেশে আট দফা দাবির পক্ষে লিফলেট বিতরণ, দেয়াল লিখন, প্রচার-প্রচারণা ও গণসংযোগ করা হবে। পরদিন ১৫ নভেম্বর দাবিগুলোর সমর্থনে গণপ্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজনের কথা রয়েছে।

 

অন্যদিকে, ১৬ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়গুলোতে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে দলটি। একই দিনে ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়েও স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিদেশে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের মাধ্যমে সংশ্লিষ্ট দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট ও আন্তর্জাতিক সংস্থার প্রধান কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

আওয়ামী লীগের ঘোষিত আট দফা দাবির মধ্যে রয়েছে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, দল ও সহযোগী সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তি। পাশাপাশি দ্রব্যমূল্য ও জ্বালানির ব্যয় কমানো, বন্ধ শিল্পকারখানা চালু, কর্মসংস্থান সৃষ্টি, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার দাবিও অন্তর্ভুক্ত রয়েছে।

 

এ ছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

 

প্রেস বিজ্ঞপ্তিতে দেশ-বিদেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সদস্যদের কর্মসূচি বাস্তবায়নে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

দলটির ভাষ্য অনুযায়ী, এসব কর্মসূচির মূল লক্ষ্য আট দফা দাবি বাস্তবায়নের পক্ষে জনমত গঠন এবং দেশব্যাপী আন্দোলন জোরদার করা।