খুঁজুন
, ,

শারীরিক সম্পর্কের চেয়েও যেসব ঘনিষ্ঠতা জরুরি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 26 October, 2023, 11:41 am
শারীরিক সম্পর্কের চেয়েও যেসব ঘনিষ্ঠতা জরুরি

লাইফস্টাইল ডেস্ক : দাম্পত্য জীবনে ঘনিষ্ঠতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি স্বামী-স্ত্রীর মধ্যে একটি সুস্থ ও রোমান্টিক সম্পর্ক বজায় রাখে। ঘনিষ্ঠ সম্পর্ক বলতে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই শারীরিক সম্পর্ককে বুঝি। যদিও দাম্পত্য জীবনে শারীরিক সম্পর্ক গুরুত্বপূর্ণ তবে অন্যান্য আরও কিছু ঘনিষ্ঠতা রয়েছে যা সম্পর্কের ক্ষেত্রে আরও তাৎপর্যপূর্ণ ও সর্বজনীন।

রোমান্স

দুটি মানুষের মধ্যে একটি বন্ধন কেবল শারীরিক ঘনিষ্ঠতা দিয়েই পরিমাপ করা যায় না, কারণ এটি সময়ের সঙ্গে ম্লান হতে পারে। অপরদিকে বিশ্বাস, সামঞ্জস্য এবং মানসিক সাদৃশ্যের মতো উপাদানগুলো সময়ের সঙ্গে সঙ্গে গড়ে ওঠার ক্ষমতা রাখে। এটি কেবল তখনই সম্ভব যখন অন্যান্য ধরনের ঘনিষ্ঠতাও বিদ্যমান থাকে।

দাম্পত্য জীবনে শারীরিক ঘনিষ্ঠতার চেয়েও অন্যান্য কিছু ঘনিষ্ঠতা অত্যন্ত জরুরি। চলুন তেমন কয়েকটি ঘনিষ্ঠতা সম্পর্কে জেনে আসি-

মানসিক ঘনিষ্ঠতা
আবেগ এমন একটি জিনিস যা খুব কমই দেখা যায়, তবে এটি অনুভূত হয়। এটি দুই ব্যক্তির পরিবর্তে দুটি প্রাণকে একত্রে সংযুক্ত করে। আপনার সঙ্গীর সঙ্গে সংবেদনশীল সংযোগ তৈরি করতে অনেক সময় লাগে, তবে একবার তার প্রতি আপনার ভালোবাসার প্রকাশ করতে পারলে এবং স্নেহ প্রদর্শন করতে পারলে এটি সম্পর্কের ক্ষেত্রে অপার সম্ভাবনার দ্বার খুলে দেয়। মানসিক ঘনিষ্ঠতা সম্পর্ককে আরও অনেক সুন্দর করে তোলে।

আত্মিক ঘনিষ্ঠতা
আত্মিক শব্দটি শান্ত ও শান্তির অনুভূতি দেয়। আপনার সঙ্গীর সঙ্গে একটি আত্মিক ঘনিষ্ঠপূর্ণ সম্পর্ক তৈরি করুন। এর অর্থ হলো আপনার সাধারণ বিশ্বাস এবং মূল্যবোধের বিষয়টি সঙ্গীর সঙ্গে শেয়ার করা। এটি এক ধরনের বন্ধন যা দাম্পত্যের সম্পর্ককে একটি উচ্চতর স্থানে উন্নীত করে।

বুদ্ধিগত ঘনিষ্ঠতা
বুদ্ধিগতভাবে অন্তরঙ্গ হওয়ার অর্থ আপনার এবং আপনার সঙ্গীর একটি বোঝাপড়া রয়েছে যা সামাজিক সীমাবদ্ধতার বাইরে। এটিই আপনার সম্পর্ককে পরিপক্ক হতে সহায়তা করে, যেখানে মতবিরোধ বা বিতর্ক দেখা দিলে অন্যের মতামতকে স্বাগত জানানো হয়।

পরীক্ষামূলক ঘনিষ্ঠতা
পরীক্ষামূলক ঘনিষ্ঠতা এমন ব্যক্তিদের জন্য বিস্ময়কর কাজ করে যারা সম্পর্কের ক্ষেত্রে নতুন এবং এখনও সম্পর্কের ক্ষেত্রে সান্ত্বনা পাওয়ার উপায় খুঁজছেন। এটি এমন এক ধরনের সম্পর্কের জায়গা যেখানে আপনি এবং আপনার সঙ্গী জীবনের একই লক্ষ্য ভাগ করে নেন, সাধারণ আগ্রহ একসঙ্গে অর্জন করেন।

সৃজনশীল ঘনিষ্ঠতা
আপনি যদি মনে করেন যে আপনার সম্পর্কে প্রেমে ধীরে ধীরে মরে যাচ্ছে, তবে আপনার সৃজনশীল ঘনিষ্ঠতার সময় এসেছে। এক্ষেত্রে সঙ্গীকে আপনি কতটা ভালোবাসেন সে বিষয়টি বিভিন্ন সৃজনশীল উপায়গুলোর সাহায্য মনে করিয়ে দিন। এতে হারানো প্রেম আবার ফিরে আসবে দ্রুত।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।