খুঁজুন
, ,

আফগান-পরীক্ষা দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু আজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 7 October, 2023, 3:12 am
আফগান-পরীক্ষা দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু আজ
ভারতের হিমাচল প্রদেশের পর্বতনগরী ধর্মশালা ছবির মতো সুন্দর। বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশ দলে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল সেটা এই সুন্দরের ছোঁয়ায় মিলিয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও মিডিয়া থেকে কিছুটা দূরে সরে বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করেছেন।

তবে শীতল হিমাচলে বসেই বাংলাদেশের ক্রিকেটাররা। হিমাচলে সাকিব আল হাসানের দল ২২০০ কিলোমিটার দূরের বাংলাদেশে তাদের নিয়ে উন্মাদনার উষ্ণতা টের পাচ্ছে।

টানা কয়েকদিনের বৃষ্টিতে বাংলাদেশের মানুষ অনেকটা ঘরকেন্দ্রিক হয়ে পড়েছে। বাইরের উচ্ছ্বাস টের পাওয়ার উপায় নেই। তবে দূর থেকে সমর্থন দিয়ে দলকে উজ্জীবিত করে যাচ্ছে তারা। বিশ্বকাপে প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তানও সাকিবদের অতি চেনা।

নিজেদের সপ্তম ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে বড় প্রত্যাশা নিয়ে বাংলাদেশ সময় আজ বেলা ১১টায় বিশ্বকাপ যাত্রা শুরু করবে টাইগাররা।

অধিনায়ক সাকিব বিশ্বকাপে যাওয়ার আগে থেকে এখন পর্যন্ত সংবাদমাধ্যমের মুখোমুখি হননি। যদিও একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়ে আলোচনায় এসেছেন। কিন্তু সর্বজনীন মিডিয়ার সামনে নিজের পরিকল্পনা জানানোর প্রয়োজনীয়তা অনুভব করেননি।

প্রথম ম্যাচের আগের দিনও সংবাদমাধ্যমের সামনে আসেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশের লক্ষ্য নিয়ে কোচ জানান, ‘ভালো বিশ্বকাপ কাটানো, ম্যাচ জেতা আমার লক্ষ্য। আমাদের লক্ষ্য সেমিফাইনালে খেলা। এটা স্বপ্নও হতে পারে, লক্ষ্যও হতে পারে। এতে কোনো ফারাক পড়ে না।’

আসল লড়াইয়ে নামার আগে গুয়াহাটিতে দুই প্রস্তুতি ম্যাচের একটিও খেলতে পারেননি সাকিব। অনুশীলনে পায়ে ব্যথা পেয়েছিলেন। কিন্তু শঙ্কা কেটেছে আগেই। পুরো ফিট সাকিব সামনে থেকেই নেতৃত্ব দেবেন। বিশ্বকাপে কখনো আফগানিস্তানের কাছে হারেনি টাইগাররা। ২০১৯ বিশ্বকাপে অলরাউন্ড নৈপুণ্যে আফগানদের একাই হারিয়ে দিয়েছিলেন সাকিব। পাঁচ উইকেটের সঙ্গে করেছিলেন ৫১ রান। ৮৩ রান করে জয়ে বড় ভূমিকা রেখেছিলেন মুশফিকুর রহিমও। দুজনই আছেন এবার।

কিছুদিন আগেই ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ২-১ এ সিরিজ হেরেছিল বাংলাদেশ। তবে এশিয়া কাপে দাপুটে জয় তুলে নেয় টাইগাররা। সবশেষ পাঁচ ম্যাচে দুদলের মুখোমুখিতে বাংলাদেশের জয় দুটি, আফগানিস্তান জিতেছে তিনটিতে। বিশ্বকাপে নামার আগে প্রস্তুতি ম্যাচেও দুদলের অবস্থা প্রায় একই। দাপটের সঙ্গে তারা শ্রীলংকাকে হারিয়েছে। তবে বড় টুর্নামেন্টে আফগানদের হারানোর অভিজ্ঞতা বাংলাদেশকে এগিয়ে রাখছে।

আফগানিস্তানের পেসার ফজলহক ফারুকির বলে বারবার আউট হওয়ার ঘটনাই তামিম ইকবালের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। শুরুতে ফজলহক ফারুকিকে যেন না খেলতে হয় এজন্য তামিমকে নিচের দিকে ব্যাটিং করার কথা বলেন বিসিবি সভাপতি। সেই ঘটনা নিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে হয় এই বাঁ-হাতি ওপেনারকে।

দলে সাকিব-তামিম দ্বন্দ্বের প্রভাব এখন নেই। তামিমের জায়গায় দলে আসা তানজিদ হাসান দুটি প্রস্তুতি ম্যাচেই ভালো পারফর্ম করেছেন। ধর্মশালায় প্রথমে ব্যাট করলে এক ধরনের ওপেনিং জুটি এবং পরে ব্যাট করলে আরেক ধরনের জুটি নামানোর পরিকল্পনা আছে। সেই পরিকল্পনায় মেহেদী হাসান মিরাজও রয়েছেন। যিনি কিছুদিন ধরে বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে দাঁড়িয়েছেন।

একাদশে মাহমুদউল্লাহ সুযোগ পেতে পারেন অতীতে আফগানদের বিপক্ষে ভালো ব্যাটিংয়ের রেকর্ডের কারণে। টিম ম্যানেজমেন্ট চার পেসার নিয়ে মাঠে নামার পরিকল্পনাও করছে! শেষ পর্যন্ত সেটা না হলে একাদশে থাকবে তিন পেসার। আইপিএলের সুবাদে ভারতে বেশি খেলার অভিজ্ঞতা রয়েছে মোস্তাফিজুর রহমানের। এই বিশ্বকাপে তার সেরাটা দেখার অপেক্ষায় সবাই। তার সঙ্গে তাসকিন আহমেদ এবার বড় বাজি।

এছাড়া শরীফুল ইসলামকে রেখেই একাদশ তৈরি হতে পারে। চতুর্থ পেসার খেলালে হাসান মাহমুদের সুযোগ থাকবে।

ধর্মশালার উইকেটে শুরুতে পেসাররা সুবিধা পান। শুরুতে উইকেটে আর্দ্রতা থাকে। বলও ধীরে আসে। সময়ের সঙ্গে রান করা সহজ হতে পারে। এই মাঠে রান তাড়া করে জেতা কঠিন।

আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি জানালেন, তারা এবার ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘একজন নেতা হিসাবে আমি খুব আÍবিশ্বাসী যে এবারের বিশ্বকাপে আমরা অনেক কিছু অর্জন করতে পারব। এটাই আমাদের চাওয়া এবং লক্ষ্য। অতীতে যা ঘটেছে তা নিয়ে আমরা চিন্তা করি না।’ রশিদ-নবীদের নিয়ে গড়া আফগানিস্তানের মূল শক্তি স্পিন হলেও তাদের ব্যাটিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী। শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জোড়া সেঞ্চুরিতে বড় রান তাড়া করে জিতেছে তারা।

সূচি প্রকাশের পরই আইসিসি জানিয়েছিল বিশ্বকাপে পাঁচ ম্যাচে চোখ রাখতে। তার মধ্যে একটি ম্যাচ ছিল বাংলাদেশ ও আফগানিস্তান।

 

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।