খুঁজুন
, ,

বাংলাদেশের বিভিন্ন জেলার পরিচিত পণ‍্য

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 3 October, 2023, 1:57 am
বাংলাদেশের বিভিন্ন জেলার পরিচিত পণ‍্য

বাংলাদেশের বিভিন্ন জেলা বিভিন্ন পণ্য ও খাদ্যের জন্য বিখ্যাত। যা আমাদের দেশের ঐতিহ্যকে ধারণ করে। এসব পরিচিত পণ‍্য মানুষের কাছে খুব প্রিয়। কয়েকটি জেলার সুপরিচিত ও জনপ্রিয় পণ্য-খাদ্যের নাম উল্লেখ করা হলো।

১|কুমিল্লা– মৃৎশিল্প, রসমালাই, খদ্দর (খাদী), কুমিল্লার বাটিক, বাঁশের পণ‍্য।

২। জামালপুর– নকশী কাঁথা।

৩। যশোর– নকশী পণ‍্য, খই, খেজুর গুড়, জামতলার মিষ্টি।

৪। গাজীপুর– কাঁঠাল, পেয়ারা।

৫। চাঁদপুর- ইলিশ, ক্ষীর

৬। খাগড়াছড়ি– হলুদ।

৭। খুলনা– সন্দেশ, নারিকেল, গলদা চিংড়ি।

৮। গাইবান্ধা– রসমঞ্জরী।

৯। পিরোজপুর– পেয়ারা, ডাব, আমড়া।

১০। গোপালগঞ্জ- বাদাম।

১১। চট্টগ্রাম– মেজবান, শুঁটকি।

১২। লক্ষ্মীপুর– সুপারি।

১৩। শিবগঞ্জের– চমচম, কলাইয়ের রুটি।

১৪। নারায়ণগঞ- আমের আচার।

১৫। চুয়াডাঙ্গা– পান, ভুট্টা।

১৬।কক্সবাজার– মিষ্টিপান

১৭। সিরাজগঞ্জ– পানিতোয়া, ধানসিঁড়ির দই।

১৮। ঝিনাইদহ– হরি ও ম্যানেজারের ধান।

১৯। টাঙ্গাইল– চমচম, টাঙ্গাইলের শাড়ী

২০। ঠাকুরগাঁও– সূর্য্যপুরী আম।

২১। দিনাজপুর– লিচু, পাপড়, চিড়া, শীদল।

২২। ঢাকা– বাকরখানি, লাচ্ছি

২৩। নওগাঁ– প্যারা সন্দেশ, চাল।

২৪। নরসিংদী– সাগর কলা, লটকন

২৫। নড়াইল– পেড়ো সন্দেশ, খেজুর গুড়, খেজুর রস।

২৬। নাটোর– কাঁচাগোল্লা।

২৭। নেত্রকোনা– বালিশ মিষ্টি।

২৮। নীলফামারী– ডোমারের সন্দেশ।

২৯। নোয়াখালী– নারকেল নাড়ু়, ম্যাড়া পিঠা।

৩০। পাবনা– প্যারডাইসের প্যারা, সন্দেশ, ঘি।

৩১। ফরিদপুর– খেজুরের গুড়।

৩২। ফেনী– মহিশের দুধের ঘি, খণ্ডলের মিষ্টি।

৩৩। বগুড়া– দই, কটকটি।

৩৪। বরিশাল– আমড়া।

৩৫। বাগেরহাট– চিংড়ি, সুপারি।

৩৬। বান্দরবন– হিল জুস।

৩৭। ব্রাহ্মণবাড়িয়া– তালের বড়া, ছানামুখী,

৩৮। ভোলা– মহিষের দুধের দই, নারিকেল।

৩৯। ময়মনসিংহ– মুক্তা গাছার মণ্ডা।

৪০। মাগুরা– রসমালাই।

৪১। মাদারীপুর– খেজুর গুড়, রসগোল্লা।

৪২। মানিকগঞ্জ– খেজুর গুড়।

৪৩। মুন্সীগঞ্জ- ভাগ্যকুলের মিষ্টি।

৪৪। মেহেরপুর– মিষ্টি সাবিত্রি, রসকদম্ব।

৪৫। মৌলভীবাজার– ম্যানেজার স্টোরের চ্যাপ্টা রসগোল্লা।

৪৬। কিশোরগঞ্জ– বালিশ মিষ্টি, নকশি, পিঠা।

৪৭। রংপুর– আখ (ইক্ষু)।

৪৮। রাঙ্গামাটি– আনারস, কাঁঠাল, কলা, জুম, রেস্তোরার বাঁশের তৈরি খাবার।

৪৯। রাজবাড়ী– চমচম, খেজুরের গুড়।

৫০। রাজশাহী– আম, তিলের খাজা, বিরেন দার সিংগারা, সিল্ক।

৫১। সিলেট– সাতকড়ার আচার, কমলালেবু, পাঁলেয়ার চা।

৫২। শেরপুর– ছানার, পায়েস, সন্দেশ।

৫৩। কুষ্টিয়া– তিলের খাজা, কুলফি, আইসক্রিম

এসব ছাড়াও আরও অনেক কিছু রয়েছে যা আমাদের দেশের ঐতিহ্য বহন করছে।

@ তাসনিয়া হাসান

(ফেসবুক থেকে নেয়া)

 

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।

মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 3:06 pm
মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

চট্টগ্রামের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড যুবলীগ নেতা আতিকুর রহমান মাসুমকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ কোনো মামলা ছাড়াই এবং বিনা অপরাধে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা।

 

প্রতিবাদকারীদের অভিযোগ, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অপরাধের তথ্য কিংবা মামলার বিষয় সামনে না এনেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। একজন রাজনৈতিক কর্মীকে এভাবে আটক করার ঘটনায় তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

 

তাঁদের ভাষ্য, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করা জরুরি। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত ও বিচার হওয়া উচিত। কিন্তু বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়।

 

এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদকারীরা তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তাঁরা।

 

তাঁদের জোর দাবি, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো আইনগত অভিযোগ না থাকলে তাঁকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি গ্রেপ্তারের বিষয়টি স্বচ্ছভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়েছে।

 

প্রতিবাদকারীরা বলেন, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং কোনো নাগরিক যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সঠিক কারণ প্রকাশ এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 10:54 pm
‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের নামে একটি রাজনৈতিক বক্তব্যের পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।

 

পোস্টারে নানকের নামে উদ্ধৃত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, ‘দিস ইজ আওয়ামী লীগ, কাল ভোট দিন; টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দিব।’

 

পোস্টারটিতে ১১ নভেম্বর ২০২৬ তারিখ উল্লেখ রয়েছে। তবে বক্তব্যটি কোথায়, কখন এবং কোন অনুষ্ঠানে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পোস্টারে উল্লেখ করা হয়নি।

 

এদিকে, বক্তব্যটি রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে প্রচারিত পোস্টারের বক্তব্যের সত্যতা ও পূর্ণাঙ্গ প্রেক্ষাপট নিশ্চিত করতে মূল ভিডিও বা সংশ্লিষ্ট অনুষ্ঠানের নির্ভরযোগ্য সূত্র যাচাই করা প্রয়োজন।