খুঁজুন
, ,

আদিলুরের মুক্তির দাবিতে অ্যামনেস্টিসহ ৭২ মানবাধিকার সংগঠনের বিবৃতি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 15 September, 2023, 10:39 am
আদিলুরের মুক্তির দাবিতে অ্যামনেস্টিসহ ৭২ মানবাধিকার সংগঠনের বিবৃতি

মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসিরুদ্দিনের বিরুদ্ধে দণ্ডাদেশ বাতিল করে তাদের নিঃশর্ত মুক্তি চেয়েছে ৭২টি মানবাধিকার সংগঠন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন দেশের এই সংগঠনগুলো বৃহস্পতিবার এক বিবৃতিতে তাদের মুক্তি দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানায়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ কর্তৃপক্ষের উচিত আদিলুর ও নাসিরুদ্দিন যাতে কোনো ধরনের প্রতিহিংসা ছাড়াই মানবাধিকার নিয়ে কাজ চালিয়ে যেতে পারেন, সেটি নিশ্চিত করা। বিবৃতিটি মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিবৃতিদাতা সংগঠনগুলো হলো— অ্যাডভোকেসি ফোরাম নেপাল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অ্যান্টি-ডেথ পেনাল্টি এশিয়ান নেটওয়ার্ক (এডিপিএএন), এশিয়া অ্যালায়েন্স অ্যাগেইনস্ট টর্চার, এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইনভলান্টারি ডিজঅ্যাপিয়ারেন্সেস (এএফএডি), এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট (ফোরাম-এশিয়া), এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইল), অ্যাসোসিয়েশন অব ফ্যামিলি মেম্বারস অব দ্য ডিসঅ্যাপিয়ারড, শ্রীলঙ্কা; অ্যাসোসিয়েশন প্রো বুসকেদা দে নিনাস ওয়াই নিনোস ডিসঅ্যাপিয়ারসিদোস, এল সালভেদর; আওয়াজসিডিএস–পাকিস্তান; বালাওদ মিন্দানাও; বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ (এমএএসইউএম); বেলারুশিয়ান সলিডারিটি ফাউন্ডেশন; বীর দুইনো, কিরগিজস্তান; কম্বোডিয়ান হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (এডিএইচওসি), ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট , অস্ট্রেলিয়া; সেন্টার ফর দ্য সাসটেইনেবল ইউজ অব ন্যাচারাল অ্যান্ড সোশ্যাল রিসোর্সেস (সিএসএনআর), ভুবনেশ্বর, ভারত; সিটিজেনস’ অ্যালায়েন্স ফর নর্থ কোরিয়ান হিউম্যান রাইটস (এনকেএইচআর); সিভিকাস: ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন; সিভিল সোসাইটি অ্যান্ড হিউম্যান রাইটস নেটওয়ার্ক (সিএসএইচআরএন); কালেকটিফস দেস ফ্যামিলিস দে দিসপারাস ইন আলজেরি; ডিফেন্স ফর হিউম্যান রাইটস পাকিস্তান (ডিএইচআর); ডেসপ্যারেসিদস –ফিলিপিনস; ইলোস জাস্টিস, মোনাশ ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া; ইউরো-মেডিটারেনিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিআরেন্সেস (এফইএমইডি), ফ্রান্স; ফ্যামিলিস অব দ্য ডিজঅ্যাপিয়ার্ড (এফওডি), শ্রীলঙ্কা; ফ্যামিলিস অব ভিকটিমস অব ইনভলান্টারি ডিসঅ্যাপিআরেন্স (এফআইএনডি); এফআইডিএইচ (ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস) উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অব দ্য অবজারভেটরি ফর দ্য প্রটেকশন অব হিউম্যান রাইটস ডিফেন্ডারস; ফোরাম ওএনজি তিমুল–লেস্তে; ফ্রি জোনাস বার্গোস মুভমেন্ট; এইচএকে অ্যাসোসিয়েশন, তিমুর–লেস্তে; হিউম্যান রাইটস অ্যালার্ট, মণিপুর, ভারত; হিউম্যান রাইটস ফার্স্ট; হিউম্যান রাইটস হাব, শ্রীলঙ্কা; হিউম্যান রাইটস ওয়াচ; ইন্দোনেশিয়ান অ্যাসোসিয়েশন অব ফ্যামিলিস অব দ্য ডিসঅ্যাপিয়ার্ড ফ্যামিলিস (আইকেওএইচআই); ইন্দোনেশিয়ান লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন (পিবিএইচআই–ইন্দোনেশিয়া); ইন্দোনেশিয়া লিগ্যাল এইড ফাউন্ডেশন (ওয়াইএলবিএইচআই); ইন্দোনেশিয়ান’স এনজিও কোয়ালিশন ফর ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যাডভোকেসি (এইচআরডাব্লিউজি); ইনফর্ম হিউম্যান রাইটস ডকুমেন্টেশন সেন্টার, শ্রীলঙ্কা; ইনস্টিটিউট ফর পলিসি রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি (ইএলএসএএম)– ইন্দোনেশিয়া; ইন্টারন্যাশনাল কোয়ালিশন অ্যাগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিআরেন্সেস (আইসিএইডি); ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাটস (এফআইএসিএটি); ইন্টারন্যাশনাল লিগ্যাল ইনিশিয়েটিভ (আইএলআই)–কাজাখস্তান; ইন্টারন্যাশনাল সার্ভিস ফর হিউম্যান রাইটস (আইএসএইচআর); জাওয়াবোদা কেন্দ্রয়া (জে কে), শ্রীলঙ্কা; কারাপাতান অ্যালায়েন্স ফিলিপিনস (কারাপাতান); করনালি ইনটিগ্রেটেড রুলাল ডেভেপলমেন্ট অ্যান্ড রিসার্চ সেন্টার (কেআইআরডিএআরসি) নেপাল; লাতিন আমেরিকান ফেডারেশন অব অ্যাসোসিয়েশনস অব রিলেটিভস অব ডিসঅ্যাপিয়ার্ড-ডিটেইনিস (এফইডিইএফএএম); লিগ্যাল লিটারেসি–নেপাল; লিগা গুয়েতেমালতিকা দে হাইজিনি মেন্টাল; মাদ্রেস দে প্লাজা দে মায়ো-লিনিয়া ফানদাদোরা, আর্জেন্টিনা; মালদিভিয়ান ডেমোক্রেসি নেটওয়ার্ক (এমডিএন); মার্টিন এনালস ফাউন্ডেশন; ন্যাশনাল ফিশারিজ সলিডারিটি অর্গানাইজেশন, শ্রীলঙ্কা; নেমঙ্গো সিটিজেনস’ কমিটি; ননভায়োলেন্স ইন্টারন্যাশনাল কানাডা; পাকিস্তান ডেভেলপমেন্ট অ্যালায়েন্স; পিপল’স সলিডারিটি ফর পার্টিসিপেটরি ডেমোক্রেসি(পিএসপিডি); প্রোগ্রাম অ্যাগেইনস্ট কাস্টডিয়াল টর্চার অ্যান্ড ইমপিউনিটি (পিএসিটিআই), পাবলিক অ্যাসোসিয়েশন “ডিগনিটি”, কাজাখস্তান, আস্তানা; পুসাট কোমাস, মালয়েশিয়া; রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটস; সিন্ধি ফাউন্ডেশন; টাস্ক ফোর্স ডিটেইনিস অব দ্য ফিলিপিনস; দ্য অ্যাওয়াকেনিং, পাকিস্তান; দ্য কমিশন ফর ডিসঅ্যাপিয়ার্ড অ্যান্ড ভিকটিমস অব ভায়োলেন্স (কন্ট্রাএস); দ্য ইন্দোনেশিয়ান হিউম্যান রাইটস মনিটর (ইমপারসিয়াল); টর্চার অ্যাবোলিশন অ্যান্ড সারভাইভারস সাপোর্ট কোয়ালিশন, ওয়াশিংটন ডিসি; উই রিমেম্বার–বেলারুশ; ওমেন’স রিহ্যাবিলিটেশন সেন্টার (ডাব্লিউওআরইসি), ওয়ার্ল্ড অর্গানাইজেশন অ্যাগেইনস্ট টর্চার (ওএমসিটি), উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অব দ্য অবজারভেটরি ফর দ্য প্রটেকশন অব হিউম্যান রাইটস ডিফেন্ডারস।

প্রসঙ্গত, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার মামলায় আদিলুর রহমান খানকে দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। একই মামলায় নাসিরুদ্দিনকেও দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে ২০১৩ সালের ১০ জুন অধিকার একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে শাপলা চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৬১ জন নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। ওই সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য ও বিকৃত তথ্য প্রচারের অভিযোগে আদিলুর রহমান খান ও নাসিরুদ্দিনের বিরুদ্ধে মামলা হয়।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।